ম্যাক্স প্ল্যাংক রেডিও জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউটের সিলকে ব্রিৎসেনের নেতৃত্বে গবেষকরা মার্ক ৫০১ গ্যালাক্সির কেন্দ্রে আগে অজানা একটি দ্বিতীয় জেট খুঁজে পেয়েছেন। জেটটি পৃথিবী থেকে দূরে মুখ করে থাকায় এতদিন ধরা পড়েনি।

প্রায় ২৩ বছরের রেডিও পর্যবেক্ষণ বিশ্লেষণ করে দেখা গেছে, জেটটির অবস্থান সময়ের সঙ্গে বদলায়। এতে ধারণা করা হচ্ছে, এটি একটি লুকানো সঙ্গী কৃষ্ণগহ্বরকে প্রায় ১২১ দিনে প্রদক্ষিণ করছে।

ধারণা করা হচ্ছে কৃষ্ণগহ্বর দুটির ভর সূর্যের ১০ কোটি থেকে এক শ কোটি গুণ এবং আগামী প্রায় ১০০ বছরের মধ্যে এরা একীভূত হতে পারে। গবেষণাটি মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে প্রকাশিত হয়েছে।

সূত্র: সায়েন্সডেইলি ও অন্যান্য প্রকাশিত প্রতিবেদন — নিজস্ব ভাষায় সংক্ষেপিত।